রোববার ভোররাত ৪টার দিকে পাইকুড়া ইউপির খালিজুড়া গ্রামের এরশাদ মিয়ার বাড়িতে ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক এরশাদ মিয়া জানান, শনিবার রাতে মশা তাড়াতে গোয়াল ঘরে কয়েল জ্বালান তিনি। রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে আগুনে গোয়ালঘরে আগুনে লাগে। পরে মানুষের চিৎকার তাদের ঘুম ভাঙে। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়ালঘরে বেঁধে রাখা দুই গাভি ও এক ছাগল পুড়ে মারা যায়। আগুনে দগ্ধ বকনা গরুটি জবাই করে মাটিচাপা দিয়েছেন তারা। এতে প্রায় আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে তার।
.png)
মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এরশাদ মিয়ার যে ক্ষতি হয়েছে তার পক্ষে তা পুষিয়ে ওঠা খুব কঠিন হবে।