ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ১৪ মে ২০২৩
রংপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর জেলা পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত রয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদক।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, রংপুর জেলা পুলিশ একমাসেরও বেশি সময় ধরে জেলায় মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে বেশ সাফল্য এসেছে। আমরা মাদকের রুটগুলো বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কয়েকটি রুট বন্ধ করা হয়েছে। আমরা কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানা পুলিশ তিনজনকে, গংগাচড়া থানা পুলিশ একজনকে, তারাগঞ্জ থানা পুলিশ একজনকে, বদরগঞ্জ থানা পুলিশ একজনকে, মিঠাপুকুর থানা পুলিশ ছয়জনকে, পীরগঞ্জ থানা পুলিশ দুইজনকে ও পীরগাছা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ওয়ারেন্টভুক্ত, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য মামলার আসামি রয়েছেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!