ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৫, ১৪ মে ২০২৩
রংপুরে গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা।

রোববার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ২৪ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দ করা হয় পিকআপ ভ্যানও।

রোববার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোরে র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলায় একটি পিকআপ তল্লাশি করে। এ সময় প্রায় ২৪ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনী সাইড়পাড়া গ্রামের মেহেদী হাসান, রায়হানুল হক ও লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুমন মিয়াকে পিকআপসহ গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদক রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!