ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ১৩ মে ২০২৩
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১১
প্রতীকী ছবি

মেহেরপুরে সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার (১৩ মে) ভোররাত পর্যন্ত তিনটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করে।

এর মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ৪, নিয়মিত মামলায় ২, গাংনী থানায় নিয়মিত মামলায় ১ ও সদর থানায় নিয়মিত মামলায় ৪ আসামি।

Advertisement

জানা যায়- সদর থানার ওসি সাইফুল ইসলাম, মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গ্রেফতার অভিযানে অংশ নেয়। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!