বৃহস্পতিবার বিকেলে নগরীর চাঁদমারী এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৫)। তাদের বাড়ি চট্টগ্রামে। তবে আহত ও নিখোঁজের নাম পরিচয় জানা যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন থেকে এমভি ইবাদি-১ নামের তেলের জাহাজ তেল নিয়ে বরিশাল চাঁদমারী এলাকায় আসে। বৃহস্পতিবার বিকেলে আকস্মিক জাহাজের জেনারেটর রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনালে পৌঁছে জাহাজ থেকে স্বাধীন ও বাবুল কান্তি দাস নামে দুইজন স্টাফের মরদেহ উদ্ধার করা হয়। জাহাজে মোট ১৬ জন স্টাফ ছিলো।
তিনি আরো জানান, এ ঘটনায় আরো তিনজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজের স্টাফদের দাবি তাদের আরো একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরিশাল বিভাগীয় ট্যাংক-লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কালাম বলেন, বিকেল পাঁচটার দিকে সমিতির অফিসে বসে কথা বলছিলাম। এমন সময়ে নদীর মধ্যে বিকট শব্দ শুনে দেখতে পাই জাহাজ বিস্ফোরণ। তাৎক্ষণিক নদী বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।