ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার 

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ১৪ মে ২০২৩
কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন ওরফে মিসকিন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। অভিযুক্ত যুবক উপজেলার জালালপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। 

জানা যায়, ধর্ষণের শিকার ছাত্রী এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করেন। বিভিন্ন সময়ে মোশারফ হোসেন ভুক্তভোগী ছাত্রীকে একা পেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক মেলামেশা শুরু করে। পরে ছাত্রীটি সন্তানসম্ভবা হয়ে পড়ে। পরবর্তীতে মোশারফকে বিয়ে করতে চাপ সৃষ্টি করলে উল্টো তার কথামতো শারীরিক সম্পর্ক না করলে সব গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরে গর্ভের সন্তান নষ্ট করার জন্য মোশারফ ছাত্রীকে গর্ভপাতের ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ানোর ফলে অতিরিক্ত  রক্তক্ষরণ শুরু হলে ছাত্রীকে প্রথমে নকলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ছাত্রীর মা নকলা থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তারা ছায়া তদন্ত শুরু করে আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখেন। পরবর্তীতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে মোশারফকে গ্রেফতার করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!