খিলু মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসুল্লি ইউপির মেরেঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মৃত নিদান মিয়ার ছেলে।
জানা যায়, খিলু মিয়া হতদরিদ্র। দুই গাভির দুধ বিক্রি করে সংসার চালান। সামান্য কিছু জমি বর্গা চাষ করেন। তাতে যা ফসল পান তাই দিয়ে খেয়ে না খেয়ে কেটে যায় দিন।
.png)
মঙ্গলবার রাতে হাট বাজার শেষে বাড়িতে এসে নিজের প্রয়োজনীয় কাজ সেরে পরিবারের অন্যতম সদস্য গরু গুলোর যত্ন নিয়ে ঘুমাতে যায়। ভোর বেলা ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখেন তার গোয়ালে একটি গরুও নেই। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তমনা সমাজসচেতন লেখক আতাউর রহমান বাচ্চু তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লেখেন, খিলু মিয়ার বাড়িতে কান্নার রোল, একই ইউনিয়নের চপই, লাইলার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অঘোষিত ভাবে চলমান জুয়া আসরকে এসব চুরির ঘটনার জন্য তিনি দায়ী করেন।
মুসুল্লি ইউপি চেয়ারম্যান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দরিদ্র কৃষকের ছোট বড় পাঁচটি গরু চুরি হয়েছে। এতে তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগীতা করা হবে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে দেখা হবে।