গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের নারায়নপুর এলাকার মশিউর রহমান, নেত্রকোণার মোহনগঞ্জের ফারহান বিন ফাহাদ ও এজাহারভুক্ত আসামি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সোহেল মিয়া।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
.png)
পুলিশ জানায়, গত ৫ মে শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্য খায়রুলের ওপর আক্রমণ চালান। একপর্যায়ে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করেন।
সোমবার রাতে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের দুর্গাপুর ও উপজেলার শিননগরে পৃথক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, পুলিশকে আহতের মামলার প্রধান আসামি সোহেল মিয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। এ মমলায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতার হওয়া ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ও পুলিশ সংক্রান্ত এজাহারভুক্ত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।