ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি ৭ মাসেও

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ৫ মে ২০২৩
আখাউড়া কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি হয়নি ৭ মাসেও
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ মাস আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত হয়নি পূর্ণাঙ্গ কমিটি। আজও দুই সদস্য দিয়েই কোনোরকম চলছে কার্যক্রম।

দলটির একাধিক নেতা জানান- যারা কৃষি কাজের সঙ্গে জড়িত নয়, মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের নিয়ে যাদের কোনো ভাবনা নেই তাদের কমিটিতে নেয়া হয়েছে। তাই আজ দলের বেহাল দশা।

দলীয় সূত্রে জানা গেছে- গত বছরের ১৮ সেপ্টেম্বর মো. আমজাদ খানকে আহ্বায়ক ও মো. বাহাদুর হোসেন তিতাসকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ঐ কমিটি এক মাসের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু ৭ মাস পার হলেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।

Advertisement

আখাউড়া উপজেলা কৃষক দলের সাবেক এক নেতা বলেন, অনেক চেষ্টা করেও দলের কাজে গতি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!