শনিবার পৌর শহরের সড়ক বাজার এলাকায় প্রবেশ করতেই হঠাৎ চোখ পড়ে লিচুর ডালির দিকে। কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতা ফুটপাতে বসে রসালো লিচু বিক্রি করছেন। তবে নতুন লিচু এই প্রথম বাজারে উঠায় ক্রেতাদের বেশ ভিড় দেখা যায়। অনেক ক্রেতা লিচু দেখে হাতে নিয়ে দর দাম করছে । কেই কেউ মুখে দিয়ে তার স্বাদ দেখে ক্রয় করছেন।
লিচুর ক্রেতা পৌর শহরের মসজিদ পাড়া এলাকার মো. আলমগীর মিয়া জানান, নিত্যদিনের বাজার করতে তিনি সড়ক বাজারে এসেছেন। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন লোক বাজারে লিচু বিক্রি করছেন। আজকে প্রথম লিচু দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জন্য লিচু কেনা হয়েছে। ১শ লিচু ২৮০ টাকায় কেনা হয়েছে বলে জানায়।
.png)
ক্রেতা মো/ সুহাগ মিয়া বলেন, তিনি দীর্ঘ বছর প্রবাসে ছিলেন। গত ১৫ দিন আগে তিনি দেশে আসেন। বাড়িতে মেহমান থাকায় বাজার করতে আখাউড়ায় আসেন। রিকশার ভাড়া দিতে গিয়ে লিচুর দিকে তার নজর যায়। এরপর তাই দর ঠিক করে ২শ লিচু ক্রয় করেন।
তিনি বলেন, অনেক দিন ধরে লিচু খাওয়া হয় না। আজকে বাড়িতে সবাই মিলে খাবেন বলে জানান।
বাজারের লিচু বিক্রেতা মো/ রফিকুল ইসলাম জানান, আজকে মৌসুমের প্রথম লিচু তিনি বাজারে বিক্রি করছেন। একজন বাগান মালিকের কাছ থেকে তিনি পাটনাই জাতের ৫ হাজার লিচু ক্রয় করেন। বাজারে এই প্রথম লিচু উঠায় ভালো চাহিদা রয়েছে। প্রতি ১০০ পিস লিচু তিনি ২৮০-৩শ টাকায় বিক্রি করছেন। বিক্রিতে ভালো লাভ হওয়ায় তিনি খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, এখনো লিচু ভালো করে পরিপক্ক হয়নি। পরিপক্ক হয়ে উঠতে আরো ৮-১০ দিন সময় লাগবে। অতিরিক্ত গরম বা খরার কারণে কিছু লিচুর রঙ লালচে কালার হওয়ায় এগুলো বাজারে বিক্রি করছেন। মূলত এগুলো অপরিপক্ক (কাচাঁ) রয়েছে।