ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ১৬ ডাকাত আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ২ মে ২০২৩
 ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ১৬ ডাকাত আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ১৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলা শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট প্রজেক্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মো. ইমন মিয়া জেলা শহরের সরকার পাড়া এলাকার, পশ্চিম মেড্ডার প্রেম জয়, ভাদুঘরের মো. জাবেদ, উত্তর মৌড়াইলের ইতিহাস মিয়া, কান্দিপাড়ার পিয়াস মিয়া, কাজীপাড়ার রতন মিয়া, গোকর্ণঘাট এলাকার সুজন মিয়া, উত্তর মৌড়াইলের আদনান ইসলাম, কাজীপাড়ার মুন্না, পশ্চিম মেড্ডার মোস্তাকিম, উত্তর মৌড়াইলের আল আমিন, উত্তর পৈরতলার মো. আল আমিন, বিরাসারের রুবেল, কাজীপাড়ার সোলেমান, সদর উপজেলার সুহিলপুরের রোমান ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকার মো. রাসেল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুনিয়াউট প্রজেক্ট এলাকা অভিযান পরিচালনা করে ১৬ জন ডাকাত কে আটক করা হয়। পরে তাদের তল্লাসী করে লোহা কাটার ব্লেড, রাম দা, চাপাতিসহ আরও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

Advertisement

তিনি আরো জানান, আটকদের মধ্যে পিয়াসের বিরুদ্ধে ২০টি, ইতিহাসের বিরুদ্ধে ১৩টি, মো. আল আমিনের বিরুদ্ধে ১০টি, সোলেমানের বিরুদ্ধে ৮টি, রতনের বিরুদ্ধে ৭টি, আল আমিনের বিরুদ্ধে ৬টি ও সুজনের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!