ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৩৪

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৬ মে ২০২৩
আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৩৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ৩৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মূল আসামিদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্য খায়রুলের ওপর হামলা চালান। একপর্যায়ে তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করেন। এ ঘটনায় শুক্রবার রাত থেকে ভোর পযর্ন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শিবনগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেলিম মিয়া ও তার সহোযোগীরা অতর্কিতভাবে হামলা চালান পুলিশ সদস্যদের ওপর। একপর্যায়ে কনস্টেবল খায়রুল ইসলামের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান। পরে আহত খায়রুলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী সেলিমসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!