ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টুপি কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯, ৮ মে ২০২৩
টুপি কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে টুপি তৈরির কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, রোববার রাত ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়্যার লিমিটেড কারখানার ৫ তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, গাজীপুর ও উত্তরা ফায়ার স্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। তারা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!