ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৩, ৮ মে ২০২৩
পেরুতে সোনার খনিতে আগুন, নিহত ২৭
ছবি: সংগৃহীত

ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে সোনার খনিতে আগুন লেগে অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামে ঐ সোনার খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

জানা গেছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ। তাদের খোঁজে স্বজনরা খনির চারপাশে ভিড় করেছেন।

Advertisement

উদ্ধারকারীদের ধারণা, অগিকাণ্ডের সময় শ্রমিকরা খনির প্রায় ৮০-১০০ মিটার গভীরে কাজ করছিলেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!