ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টুপির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৮, ৭ মে ২০২৩
টুপির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি টুপি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার রাত সাড়ে ৯টায় টঙ্গীর সাতাইশ এলাকার জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

স্থানীয়রা জানায়, কারখানাটির পাঁচতলায় আগুন লাগে। এ সময় শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানা থেকে নেমে আসেন। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

জিজে ক্যাপ অ্যান্ড হেডওয়ার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আগুন লাগার পর কারখানার প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক বেরিয়ে সড়কে অবস্থান নেন। এখনো কোনো নিখোঁজ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!