রোববার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, আয়েশা আবেদ ফাউন্ডেশনের যে দুটি ইউনিটে আগুন লাগে সেই ইউনিটে পোশাকের রং ও মম পলিশের কাজ করা হতো। ওই দুটি ইউনিটের টিন শেডের বেড়া, মেশিনপত্র, আসবাবপত্র পুড়ে গেছে।
.png)
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এর আগে ওই প্রতিষ্ঠানকে মৌখিক ও লিখিতভাবে ফায়ার সেফটির বিষয়টি অবগত করা হলেও তারা সেদিকে মনযোগী হয়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ইনচার্জ শাহ আলমের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।