ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ডাইং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ৭ মে ২০২৩
টঙ্গীতে ডাইং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান। 

Advertisement

তিনি জানান, রোববার দুপুর ১টা ২০মিনিটের দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট এসে যোগ দিয়েছে। 

তিনি আরো জানান, এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!