ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোংরা পরিবেশে ফুসকা তৈরি, কারখানা বন্ধ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ৩ মে ২০২৩
নোংরা পরিবেশে ফুসকা তৈরি, কারখানা বন্ধ
নোংরা পরিবেশে তৈরি হচ্ছে ফুসকা

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুসকা তৈরির অভিযোগে কারখানা বন্ধ করে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর। একই সঙ্গে কারখানার মালিক মো. মনিরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

হকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মো. মনিরের মালিকানাধীন ফুসকার কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ছোট কারখানায় পাওয়া গেছে পোড়া তেল, সেই তেলের মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের নোংরা পোশাক ও পা দিয়ে ফুচকা তৈরির পরিবেশ। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement

অভিযানে সার্বিক সহযোগিতা করে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!