ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনী জেলা যুবদল নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ৪ মে ২০২৩
ফেনী জেলা যুবদল নেতা গ্রেফতার
যুবদল নেতা নাসির উদ্দিন খোন্দকার

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুদীব কুমার দাশ জানান, নাসির উদ্দিন খোন্দকারের বিরুদ্ধে ৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!