জানা গেছে, বছরখানেক আগে চাঁদা না পেয়ে মোহাম্মদ হারুন নামে পৌর এলাকার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে মোহাম্মদ আলী ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ঐ সময় হারুন অর রশিদ নামে আরো এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ড পৌর এলাকার এক বাসিন্দা বলেন, মোহাম্মদ আলী ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছেন। তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করেন। অত্যাচারিত হলেও তাদের ভয়ে মুখ খোলার সাহস করেন না কেউ।
.png)
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, অপরাধ করে কেউ ছাড় পাবে না। অপরাধীদের আমরা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসি। এ ব্যাপারে কোনো ছাড় নেই।