রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম।
এর আগে, শনিবার রাতে উপজেলার শিলক ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান সিকদার ঐ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। শাহজাহান সিকদার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক।
.png)
রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাহান সিকদারকে গ্রেফতার করা হয়। তিনি একটি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক, পুলিশের ওপর হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।