ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে যুবদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১৩ জানুয়ারি ২০২৩
নোয়াখালীতে যুবদল নেতা গ্রেফতার
আলাউদ্দিন ভূঁইয়া

নোয়াখালীর সেনবাগে আলাউদ্দিন ভূঁইয়া নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।

এর আগে, বৃহস্পতিবার ভোরে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন একই ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, যুবদল নেতা আলাউদ্দিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মামলার পর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!