শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।
এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. সোহেল সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
.png)
ওসি তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সোহেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।