এই সময় বাজারে নানা রকম রসালো ফলের দেখা মেলে। আম, কাঁঠাল, লিচু, তরমুজ আরো অনেক রকম ফল। এসব মিষ্টি ও রসালো ফল স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই খেতেও সুস্বাদু। তবে লিচু এমন একটি ফল যা রসে টইটম্বুর ও স্বাদে-গন্ধে অতুলনীয়।
লিচু ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, ভৌগলিক কারণে মেহেরপুরের লিচু বৈশাখের মাঝামাঝি পেকে যায়। ভেড়ামারা শহরে বিক্রি হচ্ছে মেহেরপুরের লিচু। ১০০ লিচুর দাম হাকা হচ্ছে ৫০০ টাকা।
.png)
মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) শংকর কুমার মজুমদার জানান, মেহেরপুরে মোজাফফর জাতের (গুটি লিচু বলা হয়) চাষ হয়। তবে লিচুর মধ্যে আতা বোম্বাই বিখ্যাত। কারণ এই লিচু মাংসল, রসালো, সুমিষ্ট ও এর বিচি ছোট।
তিনি আরো জানান, মোজাফফর জাতের লিচু আগাম পাকে। সংখ্যায় বেশি ধরে। পোকার আক্রমণ কম হয়। ফলের ৭০ ভাগই রসালো। জেলায় ৩০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। ৪০০ টন লিচু উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ৩০-৩২ কোটি টাকা। আগাম পেকে যাওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা।