বুধবার ভোরে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে নিজ বাড়ি থেকে তন্বীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তন্বী মন্ডল বালুন্ডা গ্রামের জেলে পাড়ার শ্রীরাম মন্ডলে মেয়ে। তিনি চলতি বছর বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
জানা যায়, মঙ্গলবার রাতে পড়ার সময় মোবাইল ব্যবহার করছিলেন তন্বী। এ সময় মোবাইল ব্যবহার করতে দেখে বকাবকি করেন তার মা। এতে মায়ের ওপর অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তন্বী। ভোরে ঘুম থেকে উঠে তন্বীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। পরে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা এসে তন্বীর ঝুলন্ত মরদেহ নিচে নামান।
.png)
বেনাপোল পৌর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তন্বী আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।