ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের বুকের দুধ গলায় আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ২ মে ২০২৩
মায়ের বুকের দুধ গলায় আটকে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় গলায় দুধ আটকে জাহিদ হোসেন নামে সাতদিন বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সদর হাসপাতালের চিকিৎসক জোবায়দা জামাল জয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১ মে) রাত ৮টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত জাহিদ হোসেন সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের বাজারপাড়ার আশিক হোসেনের ছেলে।

Advertisement

মৃত শিশুর বাবা আশিক হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর জাহিদ কান্নাকাটি করছিল। এ সময় আমার স্ত্রী ডলি খাতুন তাকে বুকের দুধ পান করায়। পরে হঠাৎ তার গলায় দুধ আটতে যায়। এ সময় তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. জোবায়দা জামাল জয়া বলেন, অসুস্থ অবস্থায় ওই শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসে তার পরিবার। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় জাহিদ। ওই শিশুর গলায় দুধ আটকে যায় বলে দাবি পরিবারের লোকজনের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!