ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ২৮ এপ্রিল ২০২৩
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইউসুফ একই গ্রামের রহিম উদ্দিন সরদারের ছেলে।

জানা যায়, রাসেল নামে এক কৃষকের সেচপাম্প চালাতেন ইউসুফ। সারারাত ধানক্ষেতে সেচ দিয়ে ভোরে বাড়ি ফেরেন। ইউসুফ বৃহস্পতিবার রাতে সেচপাম্প ঘরে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালের দিকে ধানক্ষেতে যাওয়া লোকজন সেচপাম্প ঘরে ইউসুফের লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফের মৃত্যু হয়েছে।

Advertisement

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!