পরে তাকে উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। ওই তরুণীর বাড়ি বান্দরবানে।
মঙ্গলবার দুপুরে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় দুই মাস আগে একটি দালাল চক্র এক তরুণীকে ওই যৌনপল্লীতে বিক্রি করে দেয়। প্রায় দুই মাস ধরে ফরিদপুরের ওই যৌনপল্লীতে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য হন ভুক্তভোগী ওই তরুণী। এমন অভিযোগ জানিয়ে সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ নম্বরে অনুরোধ জানান।
পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচার এএসআই মিল্টন বালা সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই নাঈম ৯৯৯ নম্বরকে জানান, তারা তরুণী কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরে কলারের অভিভাবকদের খবর দেওয়া হলে তারা থানায় এসে পৌঁছালে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয় তাকে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।