মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান।
সরেজমিনে দেখা যায়, রাখাইন মার্কেট আঙিনায় সজ্জিত একটি তাবুর নিচে রাখা হয়েছে পানি ভর্তি ছোট একটি নৌকা। সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী নৌকার পানি তরুণরা কিনে নিয়ে ছিটিয়ে দিচ্ছেন রাখাইন তরুণীদের গায়ে। আর গানের সুরে কোমর দুলিয়ে উৎসবে মেতেছেন তরুণীরা। এ সম্প্রদায়ের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গোটা কুয়াকাটায়। এ উৎসব চলবে আরো দুইদিন।
.png)