সোমবার বিকেলে ফতুল্লা মডেল থানার দাপাখোজ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাতেন মিয়ার ভাড়াটিয়া সানু চৌকিদারের ছেলে।
এর আগে রোববার ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর পিলকুনী পাচঁতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণী বাদী হয়ে সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগ বশির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।
.png)
মামলায় উল্লেখ করা হয়, চার মাস পূর্বে পারিবারিকভাবে তার বিয়ে হয়। গত ১৫ দিন আগে বাবা-মায়ের সঙ্গে ঈদ করার জন্য তিনি শ্বশুর বাড়ি থেকে ফতুল্লার দাপা পিলকুনী এলাকায় বাবার বাড়িতে আসেন। গ্রেফতার বশির উদ্দিন ওই তরুণীর মামির পরিচত ছিলেন। সেই সুবাদে তিনি প্রায়ই ওই তরুণীর বাবার বাড়িতে যাতায়াত করতেন।
রোববার সকাল ১১টার দিকে বশির উদ্দিন ওই তরুণীর বাবার বাড়িতে আসেন। এ সময় কেউ না থাকায় ওই তরুণীকে জোড়পূর্বক ধর্ষণ করেন তিনি। পরে বিকেল পাঁচটার দিকে বাদীর মা বাসায় এলে সবকিছু জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।