ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশেই ওৎ পেতে ছিল শিশুর মৃত্যু!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৭, ২০ এপ্রিল ২০২৩
বাড়ির পাশেই ওৎ পেতে ছিল শিশুর মৃত্যু!
ফাইল ফটো

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইসপা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ইসপা ঐ এলাকার মো. আলমগীরের মেয়ে।

ইসপার চাচা মো. হারুন বলেন, বিকেলে ঘরের বাইরে খেলছিল ইসপা। খেলতে খেলতে একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুতপা দত্ত বলেন, বিকেলে শিশুটিকে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!