শনিবার সকাল ১০টার দিকে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম একই গ্রামের আব্দুস সালামের মেয়ে।
মৃত শিশুর চাচাতো ভাই আরিফুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল মরিয়ম। এ সময় সে পা পিছলে পানিতে পড়ে যায়। মরিয়মের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে মরিয়মকে ভাসতে দেখা যায়। মরিয়মকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে কলারোয়া থানার এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।