ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে মিলল নারী ও শিশুর লাশ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ১৯ এপ্রিল ২০২৩
খালে মিলল নারী ও শিশুর লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পৃথক দুইটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের নিচ এবং পার্শ্ববর্তী আলীপুর এলাকার ব্রিজের নিচ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে খালের হানুবাইশ ব্রিজের নিচে এক শিশুর লাশ এবং পার্শ্ববর্তী আলীপুর এলাকার ব্রিজের নিচে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। শিশুটি ঐ নারীর মেয়ে বলে ধারণা করছেন এলাকাবাসী।

Advertisement

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!