রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনে কাটা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ভড়ুয়াপাড়া এলাকার ঈশ্বরদী-রাজশাহী রেলপথ থেকে লাশটি উদ্ধার করা হয়।
.png)
মতিহার সার্কেলের এএসপি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে ভড়ুয়াপাড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে লাশটি পড়ে ছিলো। হাত ও দুই পা ভাঙ্গা এবং মাথায় জখম পাওয়া এক যুবকের লাশ দেখে বিলে কাজে আসা লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে লুঙ্গি ও গায়ে শার্ট এবং মুখে দাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে পড়ে ওই যুবকের পা ও হাত কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।