ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বাবুর্চির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ১০ এপ্রিল ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে বাবুর্চির লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে সোহেল নামে এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা শহরের মধ্যপাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. সোহেল জেলা শহরের মেড্ডা এলাকার মহরম আলীর ছেলে। সোহেল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় বাবুর্চি ছিলেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সোহেল পেশায় একজন বাবুর্চি ছিলেন। তিনি প্রায় সময় মাদক সেবন করতেন। সোমবার দুপুরে মাদক সেবন করে পুকুরে গোসল করতে যান। গোসলের কোনো এক সময় পুকুরে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!