বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুলজান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন মাগুরা জেলার বরইখালী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জে পৌরসভার নারাঙ্গাই এলাকায় দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন আব্দুল্লাহ আল মামুন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মামুনের স্ত্রী ফিরোজা বাড়িওয়ালাকে জানান- তার স্বামী আব্দুল্লাহ আল মামুন পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। মামুনকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে ফিরোজা তার তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকার খাদে মামুনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহত মামুনের স্ত্রী ফিরোজা পলাতক রয়েছে।
.png)
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।