উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মহল কর্তৃক ধলাই নদী, সুনছড়া, কামারছড়া, জপলাছড়া, লাউয়াছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে অবাধে এসব বাণিজ্য চালিয়ে অনেকেই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
.png)
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আদমপুর ইউনিয়নের ধলাই নদীর কেওয়ালিঘাটে অভিযান শুরু করে। এতে বালুবোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ দুটি গাড়ি পাওয়া যায়। এ সময় আনোয়ার মিয়া নামক এক ব্যক্তিকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।