ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ৯ এপ্রিল ২০২৩
এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে অব্যাহত রয়েছে মাঝারি তাপপ্রবাহ। টানা সাত দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাটিতে।  তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া রোজাদাররা।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন অবস্থা আরও কিছু দিন অব্যাহত থাকবে।

Advertisement

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন শনিবার ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ধারাবাহিকভাবে টানা আট দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!