ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, আরো বাড়তে পারে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৮ এপ্রিল ২০২৩
রাজশাহীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, আরো বাড়তে পারে
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছর জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন শুক্রবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। শনিবার রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ আরো কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরো বাড়তে পারে।

Advertisement

গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর পর টানা দুই দিন ধরে তাপমাত্রা বাড়ছে। শুক্রবার ৩৭ দশমিক ৫ এবং শনিবার ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৬ মার্চ সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম জানান, রাজশাহীতে সর্বশেষ গত ৩১ মার্চ ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রা ২৫ ডিগ্রীতে নেমে আসে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!