ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৭ মার্চ ২০২৩
টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় গত তিনদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গাতে গত ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৩ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এই দিন চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৬ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা। এর পরেই রয়েছে রাজশাহী। সেখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি আরো বলেন, গতকাল রাতে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। এ সময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ৪০ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!