ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ফেনসিডিলসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৯ এপ্রিল ২০২৩
রাজশাহীতে ফেনসিডিলসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলায় ২০০ বোতল ফেনসিডিলসহ মো. বাবুল মন্ডল নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার দুপুর পৌনে ১টার দিকে চারঘাট উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল মন্ডল চারঘাটের একই এলাকার মো. বাদল মন্ডলের ছেলে। র‍্যাব-৫ এর মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট উপজেলার শিবপুর গ্রামের বাবুল মন্ডলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাবুলকে আটক এবং তার বসতভিটা থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত বাবুলের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!