ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার, গ্রেফতার ২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ৮ এপ্রিল ২০২৩
রাণীনগরে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার, গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া একটি ট্রাক্টর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ভোরে রাণীনগর থানা পুলিশ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া ব্রিজ এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের তালেবের ছেলে হাসু মিয়া এবং বগুড়ার গাবতলী উপজেলার তরফমেরু গ্রামের আলামিন মন্ডলের ছেলে রাকিব হাসান।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের শাহি পেট্রোল পাম্প থেকে খট্টেশ্বর পশ্চিমপাড়ার আশিকুলের একটি ট্রাক্টর চুরি হয়। চুরির ঘটনায় আশিকুল বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ট্রাক্টরটি উদ্ধারসহ চোরদের গ্রেফতারে অভিযানে নামে থানা পুলিশ। অভিযানে শুক্রবার হাসু মিয়াকে গ্রেফতার করা হয়। হাসু জানান যে, তিনি ট্রাক্টরটি চুরি করে নিয়ে গিয়ে রাকিবসহ তিনজনের কাছে বিক্রি করেছেন। শনিবার ভোরে নিজ বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার করাসহ সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া ব্রিজ এলাকা থেকে ট্রাক্টরটি উদ্ধার হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!