ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় চুরি হওয়া ১১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২৮ মার্চ ২০২৩
খুলনায় চুরি হওয়া ১১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
ছবি: সংগৃহীত

খুলনায় বিভিন্ন সময় চুরি হওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা মোবাইল ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, খুলনা জেলা পুলিশের বিশেষায়িত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, বটিয়াঘাটা, ফুলতলা, রূপসা, কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা থেকে হারানো মোট ১১টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Advertisement

মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা।  

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিতে পরামর্শ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!