মঙ্গলবার দুপুরে মসলেন্দপুর এলাকা থেকে ১২টি সিলিং ফ্যান এবং একটি পানির পাম্পসহ তাদের গ্রেফতার করা হয়। এর আগে, সোমবার রাতে গোয়ালপাড়া হাইস্কুল থেকে ১২টি সিলিং ফ্যান এবং একটি পানির তোলার পানির পাম্প চুরি হয়। এ ঘটনায় গোয়ালপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এতজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- বারদী ইউনিয়নের বাস্তমবাগ এলাকার ফারুকের ছেলে আলিফ, মসলন্দপুর গ্রামের হাবিবুরের ছেলে ইকবাল এবং মোহাব্বত আলীর ছেলে আলমগীর।
.png)
জানা যায়, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে টিউবওয়েলের মাথা, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গত সোমবার গোয়ালপাড়া হাইস্কুল থেকে চোরচক্র ১২টি ফ্যান এবং একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে বারদী মসলন্দপুর এলাকা থেকে ১২টি ফ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির সঙ্গে জড়িত তিন চোরকে গ্রেফতার করা হয়েছে।