ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৮ মার্চ ২০২৩
রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২
ফাইল ছবি

ঈদকে সামনে রেখে রংপুর জেলা পুলিশ তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের চতুর্থ দিনে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জন ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোযেন্দা পুলিশ ও ৮ উপজেলার সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে গংগাচড়া থানায় তিনজন, তারাগঞ্জ থানায় একজন, বদরগঞ্জ থানায় চারজন, পীরগঞ্জ থানায় চারজন ও পীরগাছা থানার পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

রংপুর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, তাদের এই বিশেষ অভিযান ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!