ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়েছিলেন আঙিনায়, হঠাৎ বজ্রপাতে নিথর কলেজছাত্র

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩১, ৬ এপ্রিল ২০২৩
দাঁড়িয়েছিলেন আঙিনায়, হঠাৎ বজ্রপাতে নিথর কলেজছাত্র
নিহত নিক্কন তনচংগ্যা

রাঙামাটির রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা নামে এক কলেজছাত্রে মৃ্ত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রীপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিক্কন উপজেলার ঘিলাছড়ি ইউপির মাঘাইনপাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। তিনি বর্তমানে রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় কার্বারী (গ্রাম্য) প্রধান শান্ত তনচংগ্যা জানান, সন্ধ্যায় নিক্কন তার বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ মাথার ওপর বজ্রপাত হলে সঙ্গে সঙ্গেই মারা যান তিনি।

Advertisement

রাজস্থলী থানার ওসি জাকির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!