ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে বিদেশি মদসহ আটক ১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ৪ এপ্রিল ২০২৩
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ রুবেল মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুরের একটি দল।

মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুরের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯১ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়াকে আটক করা হয়। আসামি রুবেলের কাছ থেকে একটি মোবাইল (সিমসহ) এবং মাদক বহনকৃত একটি ইজিবাইক উদ্ধার করে র‌্যাব।

Advertisement

উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। ধৃত আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!