ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়া খেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের

কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৩ এপ্রিল ২০২৩
জুয়া খেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। তিনি জেলার কাপাসিয়া উপজেলার কামরা গ্রামের শামসুলের ছেলে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মো. মাজহারুল ইসলাম। এর আগে রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পুটান গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পুটান গ্রামের আব্দুর রশিদের ছেলে শরৎ আলী তার বাড়ির পাশের একটি কলাবাগানে জুয়ার আসর বসিয়েছেন। রোববার খেলা চলাকালে রাত ৯টার দিকে শরিফুল জুয়ার আসর থেকে প্রায় ৫০০ ফুট দূরত্বে থাকা মুরগির খামার পার হতে খামারের নেটে স্পর্শ করা মাত্রই বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদরহ উদ্ধার করেন পুলিশ।

Advertisement

এসআই মাজহারুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!