বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পৌর শহরের কেওয়া গ্রামে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ দুর্টঘনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস ও বেলাল সওদাগরের ছেলে পাভেল এবং জামালপুরের মনোয়ার।
.png)
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। এতে তিন শ্রমিক মারা যান। তবে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।
তিনি বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।