রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে, শনিবার রাতে সিংগাইর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার উত্তর কাংশা গ্রামের কাশেম বিশ্বাস, চর কাংশা গ্রামের মো. দ্বিন ইসলাম, ফোর্ড নগর গ্রামের মোহাম্মদ আলী এবং পশ্চিম বাস্তা গ্রামের কাউসার।
পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিংগাইর উপজেলার উত্তর কাংশা, ফোর্ড নগর এবং পশ্চিম বাস্তা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা এবং ১৩০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৯৯ হাজার টাকা।
.png)